Sunday, 4th October, 2026

২৬ কোটি টাকা আত্মসাৎ ও সন্দেহজনক লেনদেন: উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে মামলা

দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ছয়টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামীয় আটটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৮৯ লাখ ১ হাজার ১৪৪ টাকা জমা ও ১২ কোটি ৭০ হাজার ৫০৯ টাকা উত্তোলনসহ সর্বমোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেজনক লেনদেন করার অপরাধ ঘটেছে।

এজন্য দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা রুজু করার অনুমোদন দিয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com