মীরসরাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, যারা নিবন্ধন করতে পারেনি উপস্থিত তারাও এ টিকা দিতে পারবেন। আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস ৯ মাস উপর থেকে ১৫ বছরের নিচে সবাইকে এ টিকা দেওয়া হবে।
সভায় টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ টিকাদান কর্মসূচি সফল করা সম্ভব।