Sunday, 23rd August, 2026

সীতাকুণ্ডে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে । উপজেলার ফৌজদারহাট বেড়ীবাঁধ সংলগ্ন টোল রোডে বুধবার ঘুরতে গিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১১ টায় চিটাগাং ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে ।
দুর্ঘটনায় নিহতরা হলেন,নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকার বাসিন্দা শাহরিয়ার আজিজ অনিক (২৭) ও চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা মো.সোহান (২৭)।

পুলিশ জানান,রাতে সড়ক বাতি বিহীন টোল রোডে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় পতিত হন আরোহী দুই যুবক। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,দুর্ঘটনা পরবর্তীতে রাতেই ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের পর নিহত দুজনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।রাতে ঘুরতে এসে বেপোয়ারা মোটর সাইকেল চালাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন । দূর্ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com