Saturday, 22nd August, 2026

প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১১ অক্টোবর) নতুন করে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com