Sunday, 23rd August, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারকে মিরসরাই এসোসিয়েশনের অর্থ সহায়তা

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আট পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশন। শনিবার (১১ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের আবদুল লতিফ সারেং বাড়িতে সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, আজীবন সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক লায়ন জামাল উদ্দিন, উর্ধতন কর্মকর্তা আইয়ুব আলী, সদস্য জিহান, ফরহাদ সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৯ অক্টোবর আগুনে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের আবদুল লতিফ সারেং বাড়িতে ৮ টি বসতঘর পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com