Wednesday, 7th October, 2026

‎মিরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি ও জামায়াতে উভয় পক্ষের ৫ জন আহত

‎মিরসরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ‎জানা গেছে, গ্রামের একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আসর নামাজের পর বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকের পূর্বে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করে একপক্ষ। এতে হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার জাহিদ এবং জামায়াত কর্মী মাষ্টার জহিরের উপর অতর্কিত হামলায় আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।‎অপরদিকে, অভিযুক্ত হুমায়ূন পাল্টা অভিযোগ করে বলেন, তাদের উপর আগে হামলা করে জামায়াতের জাহিদ এবং জহির। এতে তাদের ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদ ও তিনি নিজে আহত হন। ‎তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের জাহেদ এলাকায় বিভিন্ন ভাবে বিএনপি নেতা কর্মীদের হেনস্তা করে আসছে। যেকোনো বিষয়ে সে কর্তৃত্ব খাটায়। কিছুদিন আগে তার নির্যাতনের শিকার হয়ে তার স্ত্রীর করা মামলায় জেল খেটে আসে। সংগঠনের দোহাই দিয়ে এলাকায় সকল বিষয়ে প্রভাব খাটায়। ‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পুলিশের টিম ‎ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com