Sunday, 4th October, 2026

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন হলরুমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

জেলার সিভিল সার্জন মো. ছাবের এর সভাপতিত্বে খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সুমন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুলাহ্, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম বক্তব্য রাখেন।

এসময়, সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে। জেলায় নির্ধারিত কেন্দ্রে নয় (৯) মাস বয়সী শিশু থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।

খাগড়াছড়িতে ১ লক্ষ ৬৭ হাজার ৩শ ৬৭ জন শিশু ও কিশোরদের বিনা মূল্যে ইপিআই ( টাইফয়েড জ্বরের) টিকা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য পাহাড়ের সব শিশুকে টাইফয়েড টিকার আওতায় নিয়ে আসা। কোনো শিশু ই যেন ঝরে না পরে। সেই লক্ষ্যে সকল অভিভাবকদের টাইফয়েড টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com