Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে ১০ হাজার ৪৩ পিস ইয়াবাসহ ৫জন গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৪৩ পিস ইয়াবা সহ ৫ জনকে গ্রেফতার করেছে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) ভোরে মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়ায় অর্থনৈতিক অঞ্চলের সড়কের মুখে ও বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সোমবার ভোরে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামে একটি বাসে (নং- ঢাকা মেট্রো ব ১২-২৫৩৩) অভিযান পরিচালনা করে তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের ডানপাশে থাকা বক্সে থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় বাসের চালক ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৭), সুপারভাইজার ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে মিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিম বলেন, মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাস স্ট্যান্ডের ফারাজ স্টোরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব জামালপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে এনামুল হক রানা (২৪), দক্ষিণ জামালপুর গ্রামের কাজী বাড়ির সিদ্দিক আহাম্মদের ছেলে মোঃ সোহেল (৪০), ধুম ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের কালা মিয়া হাজী বাড়ীর মৃত নুরুল আমিনের ছেলে মো. আল আমিন (২০)। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com