Sunday, 4th October, 2026

শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১-এ মামলার যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এর আগে, সোমবার শুনানিতে মামলার দালিলিক প্রমাণ, ঘটনার স্থান ও সময়, সংশ্লিষ্ট পক্ষ এবং জুলাইয়ের ঘটনাক্রমসহ বিষয়গুলো উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের পক্ষে মামলায় যুক্তিপূর্ণ প্রমাণাদি ও সাক্ষীদের বক্তব্য তুলে ধরা হয়। ইতোমধ্যে মামলায় ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগনকে শোষণ করে আওয়ামী যে লুটপাট করেছে, তা বৃটিশদের ২শ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন, শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরইমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যকেই শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইবুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩ টি অভিযোগ আনা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com