Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে ওলামা দলের মতবিনিময় সভা

মিরসরাই উপজেলা ওলামা দলের সাথে মতবিনিয় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ গ্রামে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।
এসময় উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী মুন্না, উপজেলা বিএপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মো. হেলাল, মিরসরাই উপজেলা ওলামা দলের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালাহ উদ্দিনসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com