Sunday, 23rd August, 2026

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান: বালুভর্তি ৭ ট্রাক জব্দ

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অভিযান চালিয়ে বালু ভর্তি ৭টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

অভিযান চলাকালে প্রায় ৪ হাজার ২০০ ঘনফুট বালু ভর্তি ৭টি ট্রাক জব্দ করা হয়। এ সময় সহযোগিতা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্মকর্তা ও শিল্প জোন ফাঁড়ির পুলিশ সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে তা সাগর ও মহাসড়ক ব্যবহার করে বিক্রি করে আসছে। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ঝুঁকির মধ্যে রয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সুরক্ষার জন্য নির্মিত সুপার ডাইক। বালু খেকো চক্রটি সুপার ডাইকের পাশ থেকে বালু উত্তোলন করে আসছিলো।প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “ সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। মালিক পাওয়া যায়নি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com