Sunday, 4th October, 2026

আ.লীগসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জামায়াতের

আগামী নির্বাচনে পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শহরের শাপ্লা চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা, জুলাই সনদ (ঔঁষু ঘধঃরড়হধষ ঈযধৎঃবৎ) বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ জারি করা এবং জাতীয় গণভোটের ব্যবস্থা করা।
আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ – চজ) পদ্ধতি চালু করা। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
ফ্যাসিবাদী সরকারের সকল নিপীড়ন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার নিশ্চিত করা।
আওয়ামী স্বৈরাশাসকের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।

সরকারের প্রতি দায়িত্বশীল আচরণ করে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com