চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে অপিদাশ প্রকাশ অপু (২৫) ও তানিম বিল্লা (২০) নামের দুই ছাত্রদলের নেতাকর্মী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে হাটহাজারীর চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অপি দাশ স্থানীয় চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র ও নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ বাকের আলী চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উল্লেখিত এলাকার একটি ফুলের দোকানের সামনে কযেকজন দুর্বৃত্তের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অপিদাশ ও তানিম বিল্লাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় তাদের আতœচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরন করে দেন। পরে চমেক হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন। এবং অপরদিকে গুরুতর আহত তানিম বিল্লা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে কক্সবাজার জেলার পানখালী এলাকার কবির আহম্মদের পুত্র আফসার উদ্দিনকে গ্রেপ্তার করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।