আজ , , ,

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে।

নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com