Monday, 24th August, 2026

মেঘনায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভাওরখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে আবদুল্লাহ (৪) ও তার চাচা মকবুল হোসেনের ছেলে মাহিন (৩)। তারা দুজনই আপন চাচাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। বেশ কিছু সময় ধরে তাদের দেখা না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ভোরের কাগজকে বলেন, “আমাদের কেউ এখনও বিষয়টি জানায়নি। কেউ অবগত করলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com