Sunday, 4th October, 2026

হায়রে মানুষ! হাসপাতালে চিকিৎসা নিতে এসে না ফেরার দেশে গোপালপুর ইউপি সদস্য টিটন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সাহেব আলী টিটন (৪৩) আজ দুপুরে চিকিৎসা নিতে এসে হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে স্ট্রোকজনিত অসুস্থতা অনুভব করলে টিটন আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ অকাল মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় মেম্বার সাহেব আলী টিটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলন, ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মানুষ হিসেবে সদালাপী, দায়িত্বশীল ও জনপ্রিয় এই প্রতিনিধিকে হারিয়ে এলাকাবাসী বলছেন,এমন ভালো মানুষ খুব কমই ছিল, টিটন ভাইয়ের হাসিমুখটা যেন চোখে লেগে আছে।

আলফাডাঙ্গার গোপালপুরে আজ এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হবার নয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com