Monday, 24th August, 2026

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা কমরেড আহসান উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

মহান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং শ্রমিকনেতা কমরেড আহসান উল্লাহ চৌধুরী (৯০) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তিনি চট্টগ্রামের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (১৮ অক্টোবর) যোহর এর নামাজ পর উপজেলার জনার্দনপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল উদ্দিন কাদের। এসময় জোরারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলো। এর আগে সকালে চট্টগ্রাম শহরের মিমি সুপার মার্কেটের পাশে আফমী প্লাজার পিছনে আবাসিক এলাকায় প্রথম জানাজা ও দুপুরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাযায় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উনার ছেলে সাবেক ছাত্র নেতা ও বর্তমানে ফ্রান্স প্রবাসী এ এস এম রহমত উল্লাহ, মেয়ে উন্নয়ন সংস্থা ইপসা-র ডেভেলপমেন্ট ম্যানেজম্যান্ট এডভাইজার ড. শামসুন্নাহার চৌধুরী লোপা (স্বামী- ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান) ও ছোট মেয়ে লুৎফুন নাহার চৌধুরী গৃহিণী (স্বামী- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী)।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com