Monday, 24th August, 2026

ফেনীতে প্রবাসির ঘরে দুর্র্ধষ ডাকাতি কোটি টাকার মালামাল লুট

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়ায় দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চাঁনপুর গ্রামের আজিজ উল্লাহ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

জানা গেছে, ভোররাতে ডাকাতরা মাস্টার আজিজ উল্যাহর ছোট ছেলে সুইডেন প্রবাসি কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়ির বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, তিন হাজার ইউরো, ৪ লাখ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। লুট করা মালামালের মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ সময় বাবুল মিয়াকে বেঁধে মারধর করে ডাকাতরা। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপুরে ফেনীর পুলিশ সুপার ও সকালে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসীর দাবি, স্থানীয় ও আশপাশের একটি সংঘবদ্ধ চক্র এই ডাকাতিতে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, মালামাল উদ্ধার, ডাকাত শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com