Sunday, 4th October, 2026

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর উপর সন্রাসী হামলা ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল সন্রাসী । গত রবিবার (১৯ অক্টোবর) রাত নয়টার সময় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক জনকন্ঠ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীকে সীতাকুণ্ড কলেজ রোডস্হ তাঁর বাড়ীর সামনে পরিবার নিয়ে কালী পূজা পরিদর্শন করতে গেলে সেখান থেকে বের করে নিয়ে আসে আসাদের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল ( হামলার সময় তাদের কেউ নাম ধরে আসাদ আস্তে আস্তে বলতে শোনা ও ভিডিওতে দেখা গেছে ) । তারা সাংবাদিক লিটন চৌধুরীকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । পরে স্হানীয়রা এগিয়ে আসতে দেখে একপর্যায়ে সন্রাসীরা সাংবাদিক লিটন চৌধুরীকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ।
সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সংবাদ শুনে দ্রুত ঘটনাস্হলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে সেখানে ডাক্তারের পরামর্শে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
তার মুখে ও মাথায় গুরুতর আঘার রয়েছে । তার পকেট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা । এদিকে সীতাকুণ্ডে পেশাদার সাংবাদিক লিটন চৌধুরীর উপর হামলার ঘটনায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি ভিডিও দেখে জড়িত সন্রাসীদে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন । এছাড়াও এই ঘটনায় সীতাকুণ্ড তথা চট্টগ্রামের বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক , সংস্কৃতি কর্মী ও পেশাজীবি শ্রেণির লোকজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com