Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে ৫০ হাজার মিটার জাল ধ্বংস

মিরসরাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ওই জালের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আরিফুর রহমান। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট সংলগ্ন অভিযান চালানো হয়। অভিযানে ৭ টি চরঘেরা জাল, যার আনুমানিক দৈর্ঘ্য ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ সময় পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।’
উল্লেখ্য; এর আগে গত ১৬ অক্টোবর একই জায়গায় অভিযান চালিয়ে ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার চরঘেরা অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com