Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে ভারতীয় শাড়ীসহ দুই চোরাকারবারী গ্রেফতার

মিরসরাইয়ে ভারতীয় শাড়ীসহ দুই চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাত ১২ টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০২ টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো- মৃত আব্দুস হালিম মধুর ছেলে মো. জিয়াউদ্দিন বাবুল (৩০) ও একই এলাকার আব্দুল মমিনের ছেলে মো. রিয়াদ হোসেন (২৬)।তারা ফেনী জেলার ছাগলনাইয়া থানার ছাগলনাইয়া পৌরসভার বাসিন্দা। এছাড়া মো. আলমগীর প্রকাশ ওয়ালটন আলমগীর (৪০) পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, রবিবার রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় থেকে মো. জিয়াউদ্দিন বাবুল (৩০) ও মো. রিয়াদ হোসেন (২৬) নামে দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক শত দুইটি ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

ওসি আরও বলেন, মো. আলমগীর প্রকাশ ওয়ালটন আলমগীর নামে একজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com