Monday, 24th August, 2026

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়িতে মহাসড়ক ব্লকেড

নোয়াখালীকে স্বতন্ত্র নবম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার জেলার সোনাইমুড়ী বাইপাসে নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় সোনাইমুড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করলে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করে।

সমাবেশ থেকে সিটিকর্পোরেশন, বিমানবন্দর ও সমূদ্র বন্দরের মতো লোভনীয় বিষয়গুলো এই মুহুর্ত্বে উপস্থাপন না করে দ্রুত স্বতন্ত্র নবম প্রশাসনিক নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com