Sunday, 4th October, 2026

ফটিকছড়িতে বিএনপি নেতা কাদের গনি চৌধুরীর গণসংযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। গণতন্ত্রের উত্তোরণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানেরশীষের বিকল্প নেই। মানবিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি সব সময় সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামীতেও একই নীতি অনুসরণ করবে। অতীত সময় বিশ্লেষণ করে দেখা যায়,বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে।

বৃহস্পতিবার(২৩অক্টোবর) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণপূর্ব বিশাল সমাবেশে তিনি এসব বলেন।

এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিবিরহাটের হাতিরপুল এলাকায় জড়ো হন। বিকেল তিনটার দিকে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। এসময় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কাদের গণি।

পরে বিবিরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নাজিরহাট পৌরসভা, রোসাংগিরি হয়ে মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে মাজার শরীফ জিয়ারতে অংশগ্রহণ করে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন, এম মোরশেদ হাজারী, ওসমান তাহের সম্রাট ,আহমদ গনি চৌধুরী, কে এম আজম, হাসান চৌধুরী, সেলিম খান, মুহাম্মদ হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com