Monday, 24th August, 2026

মিরসরাইয়ে পুলিশের অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌরসভার তারাকাটিয়া এলাকায় মহাসড়কে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের তারাকাটিয়া এলাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্ট মেট্রো-ব-১১-১০৭১) তল্লাশি চালায়। এ সময় বাসের ডি-১ ও ডি-২ আসনে বসা দুই যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী এলাকার বিধু কুমার শীল (৫৬) এবং একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বিমল ধর (৫৫)। প্রত্যেকের কাছ থেকে ৯৫০ পিস করে ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com