Sunday, 4th October, 2026

শিবচরে বিএনপি নেতা রোকন উদ্দিন মিয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন মিয়ার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শিবচর উপজেলার ৭১ সড়ক চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোকন উদ্দিন মিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সভায় রোকন উদ্দিন মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে মাদারীপুরের-১ আসনের উন্নয়নের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ।
এসময় শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তার সভাপতিত্বে ও মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সুজন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল শরীফ,শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ বোরহানউদ্দিন খান, শিবচর পৌর বিএনপির সদস্য মোঃ মেজবাহ গোমস্তা মাসুমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com