আজ , , ,

শরীয়তপুরের নড়িয়ায় ইসলাম আন্দোলেন মোটর শোভাযাত্রা

শরীয়তপুর ০২ নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলায় মোটর শোভাযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য প্রার্থী মুফতি ইমরান হোসাইনের পক্ষে এ শোভাযাত্রা বের করা হয়।

সকাল ১০টায় নড়িয়া উপজেলার ভোজেস্বর পাইলট মোচর থেকে শোভাযাত্রা শুরু হয়। উপজেলা বিভিন্ন ইউনিয়নের গুরুত্বর্পূন সড়ক প্রদক্ষিণ শেষে ডিঙ্গামানিক ইউনিয়নের গোলারমাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ইসলাম আন্দোলনের শরীয়তপুর ০২ নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক আব্দুস সালাম শিকার, সম্ভাব্য প্রার্থি মুফিত ইমরান হোসেন, সমন্বয়কারী মাওলানা মুনীর হোসাইন প্রমুখ।

মোটর শোভযাত্রায় কয়েশত নেতাকর্মী অংশ নেয়। হাত পাখার শ্লোগানে শ্লোগানে মোখরিত করে তোলে অলিগনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com