Sunday, 23rd August, 2026

শরীয়তপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে ৯ পদাতিক ডিভিশন, এবং সার্বিক তত্ত্বাবধান করে ৯৯ কম্পোজিট ব্রিগেড।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেন পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত ৫ জন চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন একজন ইএনটি বিশেষজ্ঞ, একজন স্কিন বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও দুইজন মেডিকেল অফিসার।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

সেনাবাহিনীর এ উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com