Sunday, 23rd August, 2026

মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে একত্রিত আন্দোলন

মোমিন আলী ও মীর সরফত আলীর অনুসারীদের যৌথ কর্মসূচি, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

অধীর রাজবংশী,শ্রীনগর(মুন্সিগঞ্জ)থেকেঃ মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর, বিক্ষোভ ও দাবি-বিক্ষোভ নতুন রূপ নেয়। মনোনয়ন বঞ্চিত আলহাজ্ব মোহাম্মদ মোমিন আলী ও মীর সরফত আলীর অনুসারীরা পরবর্তীতে একত্রিত হয়ে যৌথভাবে বিক্ষোভ মিছিল এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।

জানা গেছে, এক পর্যায়ে কিছু নেতাকর্মী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধের পরিকল্পনা করলেও, মনোনয়ন প্রত্যাশী উভয় প্রার্থী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে শান্তিপূর্ণ কর্মসূচির নির্দেশনা দেন এবং সড়ক অবরোধ এড়ানো হয়।

দুই নেতা জানান, এটি শুধুমাত্র একটি বিক্ষোভ নয় বরং দলের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই লিফলেট বিতরণ চালানো হচ্ছে। তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।

এ সময় কর্মসূচিতে শ্রীনগর ও সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে শেষ হয় কর্মসূচি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com