Wednesday, 26th August, 2026

এনসিপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ কবে, জানালেন নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে জানিয়েছি, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন, যেমন খালেদা জিয়া তাঁদের প্রতি সম্মান জানিয়ে হয়তো কিছু আসনে আমরা প্রার্থী দেব না।
এনসিপি আহ্বায়ক বলেন, আমরা দেশের প্রচলিত নির্বাচনী সংস্কৃতি যেখানে টাকা ও প্রভাবশালী গডফাদাররা প্রার্থী হয়, সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাতে চাই। বরং আমরা চাই এমন মানুষদের প্রার্থী করতে, যারা সত্যিকারের জনগণের পাশে আছেন-শিক্ষক, ইমাম বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নেতারা। জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে তাঁদের সংসদে দেখতে চাই।

সম্ভাব্য জোট ও রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জোট বা সমঝোতা অবশ্যই আদর্শিক জায়গা থেকে হতে হবে। যদি কোনো দল আমাদের জুলাই সনদের সংস্কারমূলক দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে, তবে আমরা জোটের বিষয়টি বিবেচনা করব। তবে আপাতত আমরা এককভাবেই এগোচ্ছি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com