Sunday, 4th October, 2026

বিপ্লব ও সংহতি দিবসে খাগড়াছড়িতে বিএনপির শোডাউন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে র‍্যালিটি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদূদ ভূঁইয়ার ছবি সম্মিলিত প্লেকার্ড ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা বিশাল শোডাউন করে সমাবেশে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আফছার।
বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আবদুর রউপ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি চারণ করে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শকে ধারন করে সকলকে কাজ করার আহ্বান জানান। একই সাথে সাংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইঁয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com