Monday, 24th August, 2026

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে তরুণীর অবস্থান, অভিযুক্ত পলাতক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারের পূর্ব পাশে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণ করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে প্রতারিত বিয়ের দাবিতে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন । সদ্য মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া, তিনি মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, কাউছার পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

অভিযোগের বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি । বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com