Sunday, 4th October, 2026

মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোয়ায় ধম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় ধম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারে এই ঘটনা ঘটে। সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি আবুতোরাব বাজারে পরিবার সহ একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, রোববার বেলা ১২ টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় বা কাথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে শাস-নিশ্বাস নিতে না পারায় ধম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে রানা ঘরে পড়ে থাকেন। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় ধম বন্ধ হয়ে সে মারা যায়।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাওয়ার বিষয়ে কোন তথ্য পাইনি। এ বিষয়ে খোঁজ নেবো।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com