Monday, 24th August, 2026

কেন্দ্র যে আমাকে দলীয় প্রার্থী দিবে সেটা জানতাম না মনোনয়ন পেয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে বিএনপি নেতা কাজী সালাউদ্দিন

বিএনপির হাই কমান্ড যে আমাকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করবে সেটা আমি পুরো পুরি জানতাম না । গতকাল রবিবার বিকাল চারটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে মতবিনিময় করতে এসে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন । তিনি বলেন ধানের শীষের পক্ষে দলের সিদ্ধান্ত যেটা সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত । আমি যদি জাতীয়তাবাদী দল করে থাকি তাহলে আমাকে এবং দলের তৃণমূল নেতৃবৃন্দকে কেন্দ্রের কমান্ড মানতে হবে ।
আমি আমার নেতা আসলাম চৌধুরীর জেল থেকে ছাড়া পাওয়ার পর তার পক্ষে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছিলাম । কিন্তু দলের কেন্দ্রের সাথে আসলাম ভাইয়ের কিসের দুরত্ব তৈরী হয়েছে সেটা আমি জানিনা । প্রথম দিকে তৃণমূল নেতার অনেকেই আসলাম ভাইকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ জানিয়ে তার সাথে ছিলেন । আবার কেউ নিরব ভূমিকা পালন করেছেন । দলের হাই কমান্ড কঠোর নির্দেশনা দেওয়ায় তারা এখন আমার সাথে কাজ শুরু করেছেন
আস্তে আস্তে সবাই নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে আসবে । তিনি বলেন, আমি যদি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় লাভ করতে পারি , তাহলে সীতাকুণ্ডের উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবো । তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন । মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল , উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কাজী মো সুজা উদ্দিন প্রমুখ । এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com