Sunday, 4th October, 2026

বাংলাদেশীর গরু ফেরত দিয়েছে বিএসএফ

ফেনীর ‎পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে বাংলাদেশীদের ৫টি গরু ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। রোববার (৯ নভেম্বর) সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো বাংলাদেশীদের কাছে হস্তান্তর করা হয়।

জানাগেছে, শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মো. মোস্তফার ১টি , ইদু মিয়ার ২টি ও ডিএম সাহেবনগর গ্রামের জামাল উদ্দিনের ২টি গরু নিয়ে যায় বিএসএফ।

‎গরুর মালিক জামাল উদ্দিন জানান, গরুগুলো ধরে নেওয়া যাওয়ার পরে মানসিক খুব চাপে ছিলাম। বিজিবির তৎপরতায় গরুগুলো ফেরত পেয়েছি।

স্থানীয়রা জানিয়েছে, হঠাৎ করে সীমান্তে গরু পাচারকারীরা সক্রিয় হয়েছে। গত কিছুদিন ধরে রাঙ্গামাটিয়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনছে চোরাকারবারিরা।

‎রোববার সকালে ডিএম সাহেবনগরে গ্রামের সীমান্তে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেয়া হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিজ কালিকাপুর ক্যাম্প ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মন্ডু বসত্তু ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তের শূন্য রেখা অতিক্রম করায় বিএসএফ গরুগুলো আটকে রেখেছিল বলে জানিয়েছে। বিজিবির পক্ষ থেকে গরুগুলো ফেরত চাওয়া হলে বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com