Sunday, 4th October, 2026

লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : শহীদ উদ্দিন চৌধুরী

‘যারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকেট বিলি করতে চায়, তাদের সঙ্গে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে। যে সম্পর্ক ৮৬ এবং ৯৬ সালে ছিল।’
আওয়ামী লীগ এবং একটি ইসলামী দলের সমালোচনা করে শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের উঠান বেঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা ১৭২ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন লকডাউনের নামে গুপ্তভাবে আওয়ামী লীগের কিছু কর্মী গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাইরে বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।

 

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com