Sunday, 4th October, 2026

গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ । গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা জনগণ এবং আমাদের নেতাকর্মীদের পাশে থাকবেন। আগামী নির্বাচন যাতে সুষ্ঠূ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়—সুষ্ঠূ নির্বাচনের লক্ষ্যে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।
শনিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। আপনারা লেখনির মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কলম ধরেছিলেন, এ জাতিকে সহযোগিতা করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সেলিমুজ্জামান সেলিম বলেন ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার দিনের ভোট দিনেই হবে, রাতে হওয়ার কোনো সুযোগ নেই। আমি ২০০৮ সালে চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করেছিলাম। তখন দেখেছি বাংলাদেশের অন্যান্য জেলায় জাতীয় সংসদ নির্বাচন স্বাভাবিক ও সুষ্ঠুভাবে হলেও গোপালগঞ্জ-১ আসনে হয়নি। নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি—ধানের শীষের কোনো এজেন্ট পাইনি। অথচ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সকলের স্বাধীনভাবে ভোটাধিকার ও মত প্রকাশ করার কথা। আপনারা ২০১৮ সালে দেখেছেন দিনের ভোট রাতে হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালেও ডামি নির্বাচন হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com