Sunday, 4th October, 2026

আমি নির্বাচিত হলে চরাঞ্চলের ভাগ্য উন্নয়নে কাজ করবো: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি বৃহত্তর এই চরাঞ্চলের ভাগ্য উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আপনাদের বহুল কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ করে দেবো ইনশাল্লাহ। যাতে চরাঞ্চলবাসীকে আর কষ্ট ভোগ করতে না হয়। সেই সাথে নদীতে একটি বেরিবাদ করে দেব যাতে নদী ভাঙ্গনের কবল থেকে চরাঞ্চলবাসী রক্ষা পায়।

এই টাঙ্গাইল সদর কে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলবো, কোন সন্ত্রাস দুর্নীতি জায়গা এই টাঙ্গাইলে হবে না। সন্ত্রাসমুক্ত আধুনিক টাঙ্গাইল গঠন করবো ইনশাল্লাহ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলা মাহমুদনগর ইউনিয়নের গোল চত্বরে বিশাল একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আমরা গর্ব করে আমাদের নেতার কথা বলি এই কারণে যে আমাদের নেতা কখনোই জনগণের বিপক্ষে কোন পদক্ষেপ নেয়নি। জনদুর্ভোগ হোক এরকম কোন কাজ আমাদের নেতা করিনি।

তিনি আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তীব্র আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে তবুও কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি। সেজন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। সদর উপজেলার ১২নং মাহমুদনগর ইউনিয়নের গোল চত্ত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশালমত বিনিময় সভায় অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিম প্রমুখ। মত বিনিময় সভার শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com