Wednesday, 19th August, 2026

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের অধ্যাপক নজরুল বলেন, এ ঘটনা আমরা খুবই শোকাহত। সরকার ইতোমধ্যেই মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এছাড়া আরও প্রায় ১৫০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তাদের মধ্যে দগ্ধ ৭০ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com