Sunday, 4th October, 2026

আওয়ামী লীগের প্রকৃত রূপ সন্ত্রাস: মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু

আওয়ামী লীগের প্রকৃত রূপ সন্ত্রাস এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূর উদ্দিন আহমেদ অপু।

বুধবার (১৯ নভেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদ সামনে গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে এসেছে, এখনো তা অব্যাহত রয়েছে। অন্তর্র্বতী সরকারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা। দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অপেক্ষা করছে— কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল–১ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে মানুষের আকুতি প্রতিফলিত হয়েছে। বিদেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতারা হাজারো কর্মীকে দেশে ফেলে রেখে আরাম–আয়েশে জীবনযাপন করছে— আর দেশে অস্থিরতা তৈরির তাদের চেষ্টা কোনোভাবেই সফল হবে না।

পরে তিনি শরীয়তপুর–৩ আসনের ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। সেখানে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com