Sunday, 23rd August, 2026

ভোটাধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা, ভেদরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমি আপনাদের পাশে থাকতে চাই। ক্ষমতায় গেলে এলাকা আধুনিকীকরণ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল থেকে ডামুড্যা উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম এবং সড়কে পথসভা ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে অপু বলেন, তোমরা কোনো হিংসার রাজনীতি করবে না। আমরা একে অপরের বন্ধু এবং ভাই। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

এসময় তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষে’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com