আজ , , ,

রুমার ৮ বছরেই ধরে লাপাত্তা শিক্ষক বেতন পাচ্ছে প্রতিমাসে

বান্দরবানে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরা এর নামে বিদ্যালয়ের অনুপস্থিত ,অনিয়ম ও দুর্নীতি কাজে লিপ্ত আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পাড়ার সচেতন ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে উপজেলা শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মাসের অধিকাংশ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না,তার অনুপস্থিতির কারণে স্কুলে স্বাভাবিকভাবে পাঠদানের ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তা নই, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয়েও রয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
নাম প্রকাশ্যের অনিচ্ছুক একাধিক অভিভাবকেরা জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া দিক দিয়ে অবনতি দেখা দিয়েছে। এ ধরনের অবহেলা শিক্ষক থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধের পথে পা রাখবে বলে মন্তব্য করেন। আমরা চাই শিক্ষার্থীদের সুষ্ঠু ও মানসম্মত শিক্ষা পরিবেশ ফিরে পাওয়ার দাবি স্থানীয় অভিভাবকেরা। তারা বলেন, সাত-আট বছরের কোন মাসিক সভা ও অভিভাবক সমাবেশও হয়নি।
প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, তিনি কি পদক্ষেপ নেন, আমরা দেখব বলে গণমাধ্যমকর্মীদের কাছে এ কথা বলেন।
অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে অভিযোগ নিয়ে সোনাই সেকদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন বাহাদুর ত্রিপুরা এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। এ অভিযুক্ত বিষয় নিয়ে কোন কতটুকু যুক্তি যুক্ত রয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান এর সাথে অভিযুক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুপস্থিতির, অনিয়ম ও দুর্নীতি বিষয়টি নিয়ে কোনোভাবেই সহ্য করা হবে না।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com