Thursday, 27th August, 2026

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কামুক্ত বা ‘আউট অব ডেঞ্জার’ নন ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

খোকন বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা এখনো শঙ্কামুক্ত নন। আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না। এখনো আগের অবস্থা অপরিবর্তিত। এখনো ইমপ্রুভ করেন নাই। ডাক্তাররা এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবেন। আমরা আশাবাদী তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

তবে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাইরে নেওয়ার বিষয়টি এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। এটা উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের মেডিকেল টিম এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com