Sunday, 4th October, 2026

প্রশংসায় ভাসছেন ইউএনও!!!

শরীয়তপৃরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদের জমি উদ্ধার করে শিশু পার্ক তৈরি করে প্রশংসায় ভাসছেন ইউএনও আবু আবদুল্লাহ খান। আগামি শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শিশুদের জন্য পার্কটি উন্মোক্ত করে দেয়ার লক্ষে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। পার্কটি উন্মোক্ত করে দিলে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পাবে বহুগুন।সরকারি জমি রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের উত্তরপাশে খালের পাড়ে পরিষদের জায়গা দখল করে অসংখ্য চা’র দোকান ও অটো রিকশার স্ট্যান্ড গড়ে উঠে ছিল। উইএনও আবু আব্দুল্লাহ খান উপজেলায় যোগদানের পর এই জায়গাটিকে উদ্ধার করে একটি দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মানের উদ্যোগ নেন।আর অল্প সময়ের ব্যবধানে সেই জায়গাটিই এখন একটি আধুনিক শিশু পার্ক। পার্কটি ভেদরগঞ্জ ‘উপজেলা নামফলক ও ভেদরগঞ্জ উপজেলার মানচিত্র, শিশুদের খেলনাসহ নানাবিদ উপকরন দিয়ে সাজানো হয়েছে।

স্থানীয়রা জানায়, স্যার যোগদানের পরপরই পার্কের কাজ শুরু হয়। ভেদরগঞ্জে শিশুদের নিয়ে ঘুরার কোন জায়গা ছিলনা। এ অভাবটা স্যার বুঝতে পেরেছে। আমরা অনেক খুশি। এমন অফিসার পেলে যে কোন এলাকা অবশ্যই উন্নত হবে। আমরা স্যারের জন্য আজীবন দোযা করি।

প্যাসিফিক স্কুলের প্রিন্সিপাল মোজাম্মেল হক বলেন, এই কাজটি অনেক সুন্দর হয়েছে। ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই। এই শিশু পার্কটি হওয়াতে বিকাল বেলায় আমাদের স্থানীয় ছাত্রছাত্রী ও শিশুরা বিনোদন পাবে। তাছাড়া ভেদরগঞ্জে উন্মুক্ত কোন পার্ক নেই। ভেদরগঞ্জবাসীর জন্য একটি দৃষ্টান্ত করে গেলেন তিনি।

পৌরসভার বাসিন্দা উজ্জ্বল বলেন, এখানে ছিল অবৈধ কিছু দোকানপাট। এখন ইউএনও স্যার এসে এগুলা উচ্ছেদ করে একটি পার্ক করেছেন।আমাদের তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান বলেন, আমার মনে হয় আমি ভেদরগঞ্জের জন্য তেমন কিছুই করতে পারিনি। পার্কটি এখানকার মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। আমি শুধু পরিকল্পনা করে ডিসি মহোদয়কে উপস্থাপন করেছি। ডিসি মহোদয়ের পরামর্শ মোতাবেক বাকি কাজ সম্পান্ন হচ্ছে। ভেদরগঞ্জের মানুষ আমাকে সর্বাত্ত্বাক সহযোগিতা করেছে। এখানকার মানুষ অনেক ভালো। তাদের সহযোগীতার কারনেই ভালোভালো উদ্যোগ নেয়া সম্ভব হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com