Monday, 24th August, 2026

সখিপুরে খাসজমিতে অবৈধ দোকান উচ্ছেদ করলেন এসিল্যান্ড

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে খাল দখল করে নির্মিত অবৈধ দুটি দোকান উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার ৯ ডিসেম্বর সখিপুর বাজারের পূর্বপাশে খালের মধ্যে নির্মিত ২ টি দোকান উচ্ছেদ করে গুড়িয়ে দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বীর নেতৃত্ব এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফায়ার সার্ভিস ও পুলিশ সহায়ক ফোর্স হিসেবে কাজ করেন। এর মাধ্যমে ৪৮৩ বর্গফুট বা ০.০১১ ১ একর সরকারী খাস ভূমি দখলমুক্ত করা হয়। এঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বী বলেন, সরকারি জমি খাল বিল যা কিছু আছে সেটা ব্যবহার করবে সরকারি কাজে। কেউ অবৈধভাবে স্থাপনা তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ সখিপুরে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com