Wednesday, 7th October, 2026

ভেদরগঞ্জে জাটকা ইলিশ জব্দ ও জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা বাজারে জাটকা ইলিশ বিক্রয় করার দায়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা মৎস্য অফিসের সমন্বয়ে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম রাফসান রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ২ জন মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ও ২৭ কেজি ৭০০ গ্রাম জাটকা জব্দ করে তৎক্ষণাৎ তিনটি মাদ্রাসায় বণ্টন করে দেয়া হয়।

এসময় ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানসহ পুলিশ আনসার বিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com