Wednesday, 19th August, 2026

বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। বাকি দুইজনের একজন বিমানবাহিনীর পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা। রাত থেকে ১২ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয়জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি।

ডা. মো. সায়েদুর আরও বলেন, উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে, যাকে শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে। দুর্ঘটনায় আহত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ৩ জন। তাদের মধ্যে দু’জন আইসিইউতে রয়েছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com