Wednesday, 7th October, 2026

ডামুড্যায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পরে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন খোকন দাস। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় খোকন দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার তার শরীরে অস্ত্রোপচার করা হয়।
এ ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)কে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বলেন, হাসপাতালে আমরা নিশ্চিত হয়েছি তিনি মারা গেছেন। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com