আজ , , ,

চট্টগ্রাম -১ : মীরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ প্রার্থীর মধ্যে বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রার্থিতা বাছাই করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এছাড়া দলীয় মনোনয়ন না থাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং তথ্য ও নথিগত ঘাটতি থাকায় জাতীয় পার্টির পক্ষে দাখিলকৃত এরশাদ উল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে।
বাছাইয়ে উপস্থিত থাকা মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, শুক্রবার বাছাইয়ে ১০ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com