Monday, 24th August, 2026

ফটিকছড়িতে ৭ বসতঘর পুড়ে ছাই অর্ধকোটি টাকার ক্ষতি!

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। শনিবার (৩জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন নগর গ্রামের ৫নম্বর ওয়ার্ডের মনু হাজির বাড়িড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে লেলিহান শিখা দ্রুত আশে পাশে ছড়িয়ে পড়ে। রাতের নিস্তব্ধতায় আগুনের তীব্রতা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, নূর হোসেন, নূর মোহাম্মদ, নুরুল আলম, বদিউল আলম, মাহাবুল আলম, মহি উদ্দিনের কাচা ও আধাপাকা বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের ভয়াবহতায় ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্ধ একটি বসতঘরের ফ্রিজের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত হওয়া গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com