Sunday, 4th October, 2026

নড়িয়ায় পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

শরীয়তপুরের নড়িয়ায় পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আইয়ুব আলী ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুর- ২ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জসিম উদ্দিনের বাড়িতে জুম্মার নামাজের পরে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, সাবেক মন্ত্রী টিএম গিয়াস উদ্দিন, সাবেক এমএলএ মনাই দেওয়ান, সাবেক মেয়র হায়দার আলী, সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, ইসমাইল হোসেন বেপারী ও আইয়ুব আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জনিয়ে বক্তব্য রাখেন জসিম উদ্দিন। অনুষ্ঠানে নড়িয়া ও সখিপুরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com